শিরোনাম
স্বেচ্ছাসেবী সংগঠন “রেনেসাঁ ফাউন্ডেশন” এর চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকী ও সাবেক প্রধান উপদেষ্টা মরহুম মাস্টার আবুল কালাম আজাদ এর রুহের মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল’২০২৩ অনুষ্ঠিত।

বরিশালের বাবুগঞ্জের ইদিলকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে গত ২৯ রমজান রোজ শুক্রবার এ মাহফিল অনুষ্ঠিত হয়।
মাস্টার মো:শামীম হোসেন আকন এর সভাপতিত্বে ও এম. ছানাউল্লাহ মাহমুদ এর সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন জনাব মো: খলিলুর রহমান মোল্লা, আবদুল হালিম হাওলাদার, মো: হেলাল হোসেন, মো: ফিরোজ হোসেন বিশ্বাস, মো: দেলোয়ার মোল্লা, মাস্টার মো: লুৎফুল কবীর, মাওলানা এনায়েতুর রহমান মৃধা, মো: হারুন অর রশীদ, মো: শহীদ বিশ্বাস, মো: রাসেল হাওলাদার, হাসান মাহমুদ বরকত বিশ্বাস, মো: মহসিন হাওলাদার প্রমূখ । এছাড়াও সংগঠনের উপদেষ্টা পরিষদ সদস্য ও সকল সাধারণ সদস্য উপস্থিত ছিলেন।
প্রোগ্রামে রমজানের তাৎপর্য বিষয়ক সংক্ষিপ্ত আলোচনা ও দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা মো: নুরুল হুদা।

অনুষ্ঠানে বক্তারা সর্বজন শ্রদ্ধেয় মাস্টার আবুল কালাম আজাদ এর রুহের মাগফিরাত কামনা করেন, রেনেসাঁ ফাউন্ডেশন এর উত্তরোত্তর অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করা হয়, এ ছাড়াও সম্প্রতি এলাকার দুইজন শিক্ষকের অবসরজনিত বিদায় উপলক্ষে বিদায় সম্বর্ধনা প্রদান করা হয়।



