শিরোনাম

আমতলীতে প্রধানমন্ত্রীর উপহার ৫২ গৃহহীন ও ভূমিহীন পরিবারকে ঘরের চাবি ও দলিল হস্তান্তর

মো: রেজাউল করীম আমতলী (বরগুনা) প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ২৩, ২০২১ ১০:০৬ অপরাহ্ণ
Print Friendly and PDF
Spread the love

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শত বার্ষিকী উপলক্ষে
প্রধানমন্ত্রীর উপহার হিসেবে বরগুনার আমতলী উপজেলায় ৭ টি ইউনিয়নের ৫২ টি গৃহহীন ও ভূমিহীন
উপকারভোগীদের মাঝে, জমির দলিল ও নির্মিত ঘর হস্তান্তরের শুভ উদ্ভোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার (২৩ জানুয়ারী) সকাল সাড়ে ১০ টায় উপজেলা নির্বাহী অফিসারের কক্ষে, আমতলী উপজেলা
প্রশাসনের আয়োজনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী, ভূমিহীন ও গৃহহীনদের মাঝে
জমি ও গৃহ প্রদান করেন।
এসময় উপস্থিত উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. জালাল উদ্দিন, সহকারী কমিশনার ভূমি
নিশাত তামান্না ,, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ মজিবুর রহমান , আমতলী থানার অফিসার
ইনচাজর্চ মো. শাহআলম হাওলাদার, আমতলী সদর ইউপি চেয়ারম্যান মো. মোতাহার উদ্দিন মৃধা ,
আখতারুজ্জামান বাদল খান, মো. বোরহান উদ্দিন মাসুম তালুকদার , উপজেলা প্রকল্প বাস্তবায়ন
কর্মকর্তা মো. মফিজুর রহমান প্রমূখ।
ঘরের চাবি ও দলিল পেয়ে কলাগাছিয়ার জামিলা খাতুন বলেন, আমাদের ঘর ছিলনা ঘর পাইছি এজন্য
হাসিনাকে ধন্যবাদ জানাই, তিনি আমাদের মতো অসহায় সসম্বলহীন পরিবারগুলোর পাশে দাঁড়িছেন।
এখন আর অন্যের বাড়িতে রাত কাটাতে হবেনা। এখন নিজের বাড়িতেই শান্তিতে ঘুমোতে পারব। কথা হয়
হলদিয়ার মোসা: শেফালীসহ আরো অনেকের সাথে। তারাও ঘর পেয়ে অনেক খুশি। তারা বলেন, অনেক কিছু
সাহায্য পাইছি, কিন্তু টাকা পয়সা ছাড়া সরকার থেকে ঘর পাব এমন আশা কখনও করিনী। এজন্য আল্লাহর
কাছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করি।
এসময় যে ৫২ টি গৃহহীন পরিবারের মাঝে ঘর প্রদান করা হয়েছে। প্রত্যেকের নামে ২ শতক করে খাস
জমি বরাদ্দ দেওয়া হয়েছে। উপজেলা সহকারী কমিশনার ভূমি নিশাত তামান্না জানান, উপজেলা ভূমি

অফিস থেকে ২ শতক কওে জমি নামজারী কওে প্রতেকের নামে খতিয়ান খুলে দেয়া হয়েছে। প্রতিটি ঘর
নির্মানে ব্যয় হয়েছে ১ লাখ ৭১ হাজার টাকা। আধা পাকা ২টি শয়ন কক্ষ, ১টি রান্না ঘর,বাথরুম ও
বারান্দাসহ রঙিন টিনের ছাউনিসহ ঘর নির্মাণ করা হয়েছে। এসময় মাননীয় প্রধানমন্ত্রী শেখ
হাসিনা বলেন, বাংলাদেশে একটি পরিবার ও গৃহহীন থাকবে না।