শিরোনাম

মির্জাগঞ্জে মুক্তিযুদ্ধের কমান্ডার আলতাব হায়দার ইন্তেকাল করেছেন

এস. মাহমুদ স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ডিসেম্বর ১৬, ২০২০ ২:০৬ অপরাহ্ণ
Print Friendly and PDF
Spread the love

পটুয়াখালী মির্জাগঞ্জের মুক্তিযুদ্ধকালীন কমান্ডার ও উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আলতাফ হায়দার (৮৬) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মঙ্গলবার রাত পৌনে ১০টায় উপজেলার দেউলী গ্রামের নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন।

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন উপজেলা পরিষদ চেয়ারম্যান খান মো: আবু বক্কর
সিদ্দিকী, উপজেলা নির্বাহী অফিসার মো: সারোয়ার হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান
মো: জহিরুল ইসলাম জুয়েল, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: রায়হান উজ্জামান,
উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার আব্দুল আজিজ মল্লিকসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

বুধবার দুপুরে উপজেলার দেউলী পল্লীমঙ্গল মাধ্যমিক বিদ্যালয় মাঠে মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে বলে পরিবার সূত্রে জানা গেছে।