শিরোনাম

জাতির পিতার ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে আমতলী উপজেলা প্রশাসনের উদ্যোগে মানববন্ধন

বিশেষ প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ১৩, ২০২০ ১০:১৬ অপরাহ্ণ
Print Friendly and PDF
Spread the love

 

 

আমতলী (বরগুনা) প্রতিনিধি: বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে আমতলী উপজেলা প্রশাসনের উদ্যোগে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে । শনিবার সকালে আমতলী উপজেলা পরিষদ চত্বরে আমতলী উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিশাত তামান্না, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. মুজিবুর রহমান, আমতলী সরকারী কলেজের অধ্যক্ষ মো. মজিবর রহমান, উপজেলা কৃষি অফিসার সি এম রেজাউল করিম, উপজেলা মৎস্য অফিসার হালিমা সাদার, উপজেলা প্রাণি সম্পদ অফিসার অভিজিৎ কুমার মোদক, উপজেলা সমাজসেবা অফিসার মঞ্জুরুল কাওসার, ফায়ার সার্ভিস স্টেশন ম্যানেজার তামিম ইকবাল, সহকারী উপজেলা শিক্ষা অফিসার কাজী মনিরুজ্জামান, আমতলী সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মোতাহার উদ্দিন মৃধা, আমতলী সরকারি কলেজের আইসিটি প্রভাষক মো. নজরু ইসলাম তালুকদার, ইউনিয়ন ভূমি কর্মকর্তা আবু জাফর, উপ সহকারী কৃষি কর্মকর্তা সাইফুল ইসলাম । বক্তারা জাতির জনকের ভাস্কর্য ভাঙ্গার তীব্র নিন্দা ও দোষীদেরা দৃষ্টান্তমূলক শাস্তি দেয়ার দাবী জানান।