শিরোনাম

পটুয়াখালীতে জামায়াত নেতাকে বেঁধে অস্ত্র ঠেকিয়ে বাড়িতে ডাকাতি

বিশেষ প্রতিনিধি

প্রকাশিত: সেপ্টেম্বর ৫, ২০২৪ ৫:০৫ অপরাহ্ণ
Print Friendly and PDF
Spread the love

 

পটুয়াখালীর কলাপাড়ায় উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক ও মাদ্রাসা মাদ্রাসা শিক্ষক মাওলানা হাবিবুর রহমানের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার লতাচাপলি ইউনিয়নের ফাঁসিপাড়া গ্রামের এ ঘটনা ঘটে।

এ সময় ডাকাতরা বাড়ির লোকদের রশি দিয়ে বেঁধে রেখে নগদ টাকা ও ৮ লক্ষ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। এ ঘটনার পর পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পরে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, লতাচাপলি ইউনিয়নের ফাঁসিপাড়া গ্রামে অবস্থিত জামায়াত নেতার বাসায় ১০ থেকে ১২ জনের একদল মুখোশধারী ডাকাত মঙ্গলবার রাত আনুমানিক পৌনে ৩টার দিকে ঘরে ঢুকে বাড়ির মালিক মাওলানা মো. হাবীবুল্লাহকে রশি দিয়ে বেঁধে রেখে রাখেন। এরপর ডাকাতরা তার মাথায় পিস্তল ঠেকিয়ে ঘরের আলমারির চাবি নিয়ে নেন। পরে আলমারি খুলে নগদ ৩০ হাজার টাকা, ৯ ভরি স্বর্ণালংকার, ৩টি মোবাইল ফোন লুট করে নিয়ে যায়।

উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক ভুক্তভোগী মাওলানা হাবিবুর রহমান বলেন, প্রথমে আমার বাড়ির পাশে আক্রমণ করে। পরে তারা জানতে চায় আমার ঘর কোথায়? পরে তাদের কাছ থেকে তথ্য পেয়ে আমার ঘরে ঢুকে। এরপর আমাদেরকে জিম্মি করে সব লুট করে নিয়ে গেছে। ফজরের নামাজের আযান দিলে ডাকাতরা সটকে পড়ে। তবে ডাকাতরা মুখোশ পরে থাকায় তাদেরকে চিনতে পরিনি।

এ ব্যাপারে মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন তালুকদার বলেন, ঘটনার পরে বুধবার (৪ সেপ্টেম্বর) সকালে মহিপুর থানা পুলিশ গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করে। ক্ষতিগ্রস্ত ব্যক্তি থানায় এসে জিডি করেছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।