শিরোনাম

বাবুগঞ্জে বসতঘর ভেঙ্গে রাস্তা নির্মাণের পায়তারা, মুল হোতা গ্রেফতার।।

এস. মাহমুদ স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: অক্টোবর ১৬, ২০২১ ১০:৩১ পূর্বাহ্ণ
Print Friendly and PDF
Spread the love
বাবুগঞ্জের উওর রহমতপুরের আলী মার্কেট সংলগ্ন সোহেল হাওলাদারের বসতি ঘর ভেঙ্গে রাস্তা নির্মাণের পায়তারা করেন একই বাড়ির উজিরপুর জি জি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক দেলোয়ার মাস্টার(৪২) পিতা মৃত আব্বাস আলী হাওলাদার ।উওর রহমতপুর মৌজায় এস এ খতিয়ান ৫২১ এ পৈত্রিক ওয়ারিশ সুত্রে মালিক সোহেল হাওলাদার। গত বৃহস্পতিবার সকাল ১০ ঘটিকায় ভাড়াটিয়া গুন্ডা বাহিনীর আনুমানিক বিশ পচিশ জনের একটি চক্র চিহ্নিত সন্ত্রাসী সোহাগ( ৩০) এর নেতৃত্বে এবং দেলোয়ার মাস্টারের নির্দেশে এই কর্মকাণ্ড করে।ভুক্তভোগী সোহেল হাওলাদার জানান তিনি বাড়িতে না থাকায় দেলোয়ার তার সন্ত্রাসী বাহিনী দিয়ে এই কর্মকাণ্ড চালায়।খবর পেয়ে সোহেল হাওলাদার তার ঘরের কাছে গেলে তাকে প্রানে মেরে ফেলার হুমকি দেয় এবং দেশিয় অস্ত্র দিয়ে ধাওয়া করে।সোহেল হাওলাদার নিরুপায় হয়ে ৯৯৯ এ কল করলে তাতক্ষনিক ঘটনা স্থল পরিদর্শন করেন বিমানবন্দর থানার এস আই তুহিন।তিনি ঘটনার সত্যতা পেয়ে দেলোয়ারকে আধঘন্টার মধ্যে ঘর তুলে দিতে বললে দেলোয়ার বিভিন্ন মহলের ধরনা দিতে থাকে এবং ভেঙ্গে ফেলা সোহেলের ঘরের মালামাল ও ইট সরিয়ে ফেলতে থাকে। পরে সোহেল হাওলাদার ৫ জনকে আসামি করে মামলা দায়ের করলে শুক্রবার সকালে দেলোয়ার কে গ্রেপ্তার করে বিমানবন্দর থানা পুলিশ।
এ ব্যপারে একই বাড়ির কাওসার হাওলাদার জানান তাদের বাড়ির ১০ টি বসতি ঘরের একটি পুরনো রাস্তা রয়েছে যেখান থেকে সবাই দীর্ঘকাল ধরে চলাফেরা করছে।কিন্তু দেলোয়ার তার ব্যক্তিগত স্বার্থে অন্যের বসতি ঘরের মধ্য দিয়ে রাস্তা নির্মাণ করতে চাইছে যাতে পুরো বাড়ির সৌন্দর্য নষ্ট হয় এবং বাকি পরিবার গুলো আটকা পরে যায়। এদিকে একই বাড়ির খোকন হাওলাদার জানান দেলোয়ার মাস্টারের টাকার দাপটে বাড়িতে থাকা দায়।টাকার জোড়ে সে বিভিন্ন মহলকে ম্যানেজ করে নানাবিধ অপকর্ম করে বেড়ায়। দেলোয়ার গ্রেফতার হওয়ার পর বাকি আসামীরা সোহেলের পরিবার ও মামলার স্বাক্ষীদের মামলা তুলে নিতে ভয়ভীতি ও হুমকি প্রদান করে।। সোহেল হাওলাদার বাকি আসামীদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তি দাবি করেন।।