চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্টের অন্যতম পৃষ্ঠপোষক দেহেরগতি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোঃ মশিউর রহমান জানান, যুবসমাজকে মাদকসহ নানা অপকর্ম থেকে দূরে রাখতে ও খেলাধুলার প্রতি যুব সমাজকে আকৃষ্ট করতেই এ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। করোনা মহামারিতে বিগত বছরে এ আয়োজন বন্ধ থাকলেও এবছর আবার এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। প্রতিবছরই এই খেলার আয়োজনের রীতি ধরে রাখার চেষ্টা করবেন বলেও জানান তিনি। ফাইনাল খেলায় বন্ধুমহল একাদশ বনাম উত্তর বাহেরচর একাদশ অংশ গ্রহন করেন। এতে (৩-০) তিন-শূন্য গোলে উত্তর বাহেরচর একাদশকে বন্ধুমহল একাদশ পরাজিত করে। পরে অতিথিরা উভয় দলের খেলোয়ারদের হাতে পুরস্কার তুলে দেন। বিজয়ী দল বন্ধুমহল একাদশের হাতে প্রথম পুরস্কার হিসেবে একটি ফ্রিজ ও রানার্সআপ হিসেবে একটি এলইডি টেলিভিশন তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি।
ঐতিহ্যবাহী চেয়ারম্যান কাপ ফুটবল টূর্নামেন্ট’র প্রধান অতিথি হিসেবে সমাজ সেবক আতিকুর রহমান আতিক বলেন, ফুটবলের সুদিন এখনও হারিয়ে যায়নি। ফুটবল দেশ বিদেশের ঐতিহ্যবাহী ও প্রাচীনতম খেলা এটিকে বাচিয়ে রাখা আমাদের দায়িত্ব। খেলাধুলা মানুষকে উজ্জীবিত করে, মাদক থেকে দুরে রাখে। তাই তিনি পড়াশুনার পাশাপাশি খেলাধুলায় যুব সমাজকে মনোনিবেশ করার আহ্বান জানান।দেহেরগতি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ শাহজাহান শিকদারের সভাপতিত্বে চেয়ারম্যান কাপ ফুটবল টূর্নামেন্ট অন্যান্যদের মধ্যে অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বাবুগঞ্জ থানার অফিসার ইন চার্জ (তদন্ত) মানবেন্দ্র বালো, প্রধান শিক্ষক মোঃ ইউসুফ আলী, ইউনিয়ন আ’লীগ সভাপতি আঃ রশিদ মোল্লা,ইউনিয়ন আ’লীগের সিনিয়র সহ-সভাপতি মাঝি মাসুম রেজা, ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি এইচএম আবু সুফিয়ান,সমাজ সেবক আজিজুল ইসলাম বাবুল ,সাংগঠনিক সম্পাদক পলাশ শিকদার প্রমূখ। এছাড়াও সার্বিকভাবে মাঠে সহযোগিতা করেন ইলিয়াস হোসেন, সাব্বির হোসেন, মবিন হাওলাদার, আবিদ আল সাকিব,ফয়সাল আহমেদ,ইয়ামিম হোসেন প্রমূখ।
এসময় আমন্ত্রিত অতিথিরা খেলোয়ারদের ক্রীড়া নৈপূন্য দেখে তারা মুগ্ধ। ফুটবলের ঐতিহ্য ধরে রাখার জন্যে প্রতিবছর যেন এমন আয়োজন করা হয় যেন ইউপি চেয়ারম্যান মশিউর রহমানের প্রতি এমন আহ্বানই জানান তারা।