শিরোনাম

নির্বাচনে আমার কোনও প্যানেল নেই: পাপন

অনলাইন ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ২১, ২০২১ ৬:৪২ অপরাহ্ণ
Print Friendly and PDF
Spread the love

 

আসন্ন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্বাচনে নিজের কোনও প্যানেল নেই বলে জানিয়ে দিয়েছেন বর্তমান সভাপতি নাজমুল হাসান পাপন।

দেশের ক্রিকেটের অভিভাবক সংস্থার নির্বাচনের দামামা বেজেছে। অক্টোবরের শুরুতেই হবে ভোট। তার আগে মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) নিজেদের মেয়াদের শেষ সভায় বসেছিল বর্তমান পরিচালনা পর্ষদ।

সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন।

‘এবারের নির্বাচনটা ভিন্ন। নতুন চিন্তা না আসলে সব আগের মতোই চলে। আমি মনে প্রাণে চাচ্ছি নতুনরা আসুক। এবারই প্রথম, আজকে আবারও জানিয়ে দিচ্ছি, আমার কোনও প্যানেল নেই। এবার কোনও প্যানেল নেই। যে খুশী দাঁড়াতে পারবে। নির্বাচন হবে। জিতে আসতে পারলে আসবে।’

এদিন আবারও জানিয়ে দেন সভাপতি নয় পরিচালক হিসেবে নির্বচন করবেন তিনি। তবে কেউ নতুন আসতে চাইলে তার পাশে থাকবেন পাপন।

‘ওখানে যদি জিতে আসি তাহলে আমি পরিচালক হিসেবে আসব। যদি আমাকে কেউ বলে, আমি সভাপতি হিসেবে আসতে চাই না। তবে আমার পূর্ণ সমর্থন থাকবে।’

নির্বাচনের প্যানেল প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘প্রতিবার প্যানেল থাকে। প্যানেল দিলে আর কেউ দাঁড়ায় না। তাই প্রতিদ্বন্দ্বিতা হয় না। আমি আসা করবো নির্বাচনটা হোক।’