শিরোনাম

দৃষ্টি হারালেন কণ্ঠশিল্পী পরমা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: জুন ২৮, ২০২১ ১১:৩২ পূর্বাহ্ণ
Print Friendly and PDF
Spread the love

 

করোনায় আক্রান্ত হয়ে বাম চোখে ৮০ শতাংশের বেশি দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছেন ওপর বাংলার প্রখ্যাত গায়িকা পরমা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার (২৪ জুন) ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান।

পরমা বন্দ্যোপাধ্যায় ফেসবুক পোস্টে বলেন, গত শুক্রবার হঠাৎই আমি বুঝতে পারি বাঁ চোখে ঝাপসা দেখছি। রোববারের মধ্যে বাঁ চোখের ৮০ শতাংশ দৃষ্টি চলে গেছে।

কয়েক সপ্তাহ আগে জ্বরে ভুগছিলেন পরমা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে সঙ্গে চিকিৎসকের পরামর্শ গ্রহণ করেন পরমা। চিকিৎসকের পরামর্শে বেশ কিছু পরীক্ষা করান পরমা। কিন্তু তাতে জটিল কোনো সংক্রমণ ধরা না পরলেও পরমার সিআরপি’র মাত্রা অনেকটাই বেড়ে গিয়েছিল। তা থেকে সেরে ওঠলেও করোনা সংক্রমণ কমাতে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী কিছু অ্যান্টিবায়োটিক খেয়েছিলেন তিনি।

এরপরই গত শুক্রবার হঠাৎ চোখে সমস্যা দেখা দেয় তার। চোখে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া না থাকলেও চোখ ভারী হয়ে যাওয়ায় আবছা দেখতে শুরু করেন তিনি। সঙ্গে সঙ্গে যোগাযোগ করেন কলকাতার খ্যাতনামা রেটিনা সার্জন চিকিৎসক অভিজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে। তিনিও নানা ধরনের পরীক্ষার পরামর্শ দিয়েছেন। পাশাপাশি, স্টেরয়েড সহ বেশ কিছু ওষুধ তিনি দিয়েছেন শিল্পীকে।