শিরোনাম

১২ ঘণ্টা খোলা থাকবে হোটেল-রেস্তোরাঁ, বসে খাওয়া যাবে না

অনলাইন ডেস্ক

প্রকাশিত: জুন ২৭, ২০২১ ৮:৫২ অপরাহ্ণ
Print Friendly and PDF
Spread the love

 

করোনাভাইরাসের সংক্রমণ রোধে আগামী ২৮ জুন (সোমবার) সকাল ৬টা থেকে থেকে ১ জুলাই (বৃহস্পতিবার) সকাল ৬টা পর্যন্ত বিধিনিষেধ আরোপ করেছে সরকার। এ সময়ে হোটেল বা রেস্তোরাঁ ১২ ঘণ্টা খোলা থাকলেও বসে খাওয়া যাবে না। শুধুমাত্র পার্সেল নেওয়া যাবে।

রোববার (২৭ জুন) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে বিধিনিষেধ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে একটি নির্দেশনায় বলা হয়, খাবারের দোকান, হোটেল-রেস্তোরাঁ সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত খাবার বিক্রয় (শুধুমাত্র অনলাইন/টেকওয়ে) করতে পারবে।

প্রজ্ঞাপনে বলা হয়, করোনাভাইরাসজনিত রোগ (কোভিড-১৯) সংক্রমণের বর্তমান পরিস্থিতি বিবেচনায় আগের সব বিধিনিষেধ ও কার্যক্রমের ধারাবাহিকতায় কিছু শর্তাবলী সংযুক্ত করে ২৮ জুন সকাল ৬টা থেকে থেকে ১ জুলাই সকাল ৬টা পর্যন্ত বিধিনিষেধ আরোপ করা হলো।

এর আগে গত বৃহস্পতিবার (২৪ জুন) কোভিড-১৯ কারিগরি পরামর্শক কমিটির সভাপতি অধ্যাপক মোহাম্মদ সহিদুল্লাহ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সারাদেশে ১৪ দিনের ‘শাটডাউন’ দেওয়ার সুপারিশ করা হয়।

কমিটির এ সুপারিশ আমলে নিয়ে আগামী সোমবার থেকে নতুন করে বিধিনিষেধ আরোপের ঘোষণা দিল সরকার।