শিরোনাম

তর্ক-বিতর্কের সময় এটা না : তাহসান

অনলাইন ডেস্ক

প্রকাশিত: জুন ২৬, ২০২১ ৬:২০ অপরাহ্ণ
Print Friendly and PDF
Spread the love

 

করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় আগামী সোমবার থেকে কঠোর লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ সময় জরুরি সেবা ছাড়া সকল সরকারি-বেসরকারি অফিস বন্ধ থাকবে। জরুরি পণ্যবাহী ব্যতীত বন্ধ থাকবে সকল প্রকার যানবাহনও। তবে অ্যাম্বুলেন্স ও চিকিৎসা সংক্রান্ত কাজে শুধু যানবাহন চলাচল করতে পারবে। জরুরি প্রয়োজন ছাড়া কেউ বাড়ির বাইরে বের হতে পারবেন না।

সরকারের এই নির্দেশনা ভক্তদের মানার অনুরোধ জানিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ছবি শেয়ার করে তিনি লিখেছেন, ‘কাজ বন্ধ রেখে ঘরে বসে থাকার ইচ্ছে হয়তো নেই। কিন্তু তর্ক-বিতর্কের সময় এটা না। যদি আপনজনদের কথা ভেবে থাকেন, তাহলে দয়া করে এই লকডাউনে ঘরে থাকুন।’

তাহসান যে ছবিটি শেয়ার করেছেন, তা লকডাউনের আগে তার শেষ কাজ। জানিয়েছেন, নেরোলাক কালারের জন্য করা ফটোশুটের ছবি এটি।