শিরোনাম

এনটিআরসিএর সনদ যাচাই অনলাইনে, লাগবে না ফি

অনলাইন ডেস্ক

প্রকাশিত: জুন ২২, ২০২১ ৭:৪৪ অপরাহ্ণ
Print Friendly and PDF
Spread the love

আদেশে জানানো হয়, নিবন্ধনধারী শিক্ষকদের নিবন্ধন সনদ যাচাইয়ের আবেদন অনলাইনে গ্রহণ ও যাচাই প্রতিবেদন প্রকাশের ব্যবস্থা নেওয়া হয়েছে। যেসব প্রতিষ্ঠান নিবন্ধনধারী কোনো শিক্ষকের নিবন্ধন যাচাই করতে ইচ্ছুক, সেসব প্রতিষ্ঠান office@ntrca.gov.bd ই-মেইলে সংশ্লিষ্ট শিক্ষকের নিবন্ধন সনদ ও নিয়োগপত্র প্রতিষ্ঠান থেকে সত্যায়িত করে পাঠাতে হবে।

এনটিআরসিএর সনদ যাচাই অনলাইনে, লাগবে না ফি

যে ই-মেইলে প্রতিষ্ঠান যাচাই প্রতিবেদন পেতে ইচ্ছুক, তা ফরওয়ার্ডিং পত্রে উল্লেখ করতে হবে। সনদ যাচাইয়ে কোনো ফি দিতে হবে না। ফরওয়ার্ডিং পত্রে উল্লেখ করা ই-মেইলে যাচাই প্রতিবেদন পাঠানো হবে এবং এনটিআরসিএ ওয়েবসাইট (www.ntrca.gov.bd) থেকে যাচাই প্রতিবেদন ডাউনলোড ও প্রিন্ট করা যাবে।

এনটিআরসিএ আরও জানিয়েছে, নিবন্ধিত শিক্ষকদের সনদ যাচাইয়ের জন্য কোন ফি দেওয়ার প্রয়োজন নেই।