শিরোনাম
বাংলাদেশ করোনা সংক্রমণ নিয়ন্ত্রণ করতে সফল হয়েছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, ‘সকলের সহযোগিতায় আমরা করোনা নিয়ন্ত্রণে রাখতে পারবো।’
শনিবার (৫ জুন) দুপুরে মানিকগঞ্জে কর্নেল মালেক মেডিকেল কলেজ ও হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর মা মরহুমা ফৌজিয়া মালেকের জন্য দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আমাদের খাদ্যে অভাব হয়নি। কৃষি ঠিক চলছে। ইন্ডাস্ট্রি ও শিল্প কলকারখানা ঠিক চলছে। আমাদের জিডিপি প্রবৃদ্ধি এখনও ৬ শতাংশ আছে। অথচ পৃথিবীর বহু দেশে মাইনাসে চলে গেছে।’