শিরোনাম

করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে কবরী

অনলাইন ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ৭, ২০২১ ৬:০৮ অপরাহ্ণ
Print Friendly and PDF
Spread the love

 

ঢাকাই সিনেমার একসময়কার জনপ্রিয় অভিনেত্রী ও নির্মাতা সারাহ বেগম কবরী করোনায় আক্রান্ত হয়েছেন। বর্তমানে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। কবরী নিজেই কে বিষয়টি নিশ্চিত করেছেন।

কবরী জানান, করোনায় আক্রান্ত হয়ে ৫ এপ্রিল থেকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি আছেন তিনি। তবে এখনও পর্যন্ত মোটামুটি ভালো আছেন বলেও জানিয়েছেন অভিনেত্রী। তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।

কবরীর ব্যক্তিগত সহকারী নূর উদ্দিন বলেন, গত কিছুদিন ধরেই ম্যাডাম অসুস্থবোধ করছিলেন। ৫ দিন আগে তার করোনার যমুনা পরীক্ষা করা হয়। তিন দিন আগে রিপোর্ট আসে তার করোনা পজিটিভ। এরপর তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

নূর উদ্দিন আরও জানান, বর্তমানে ডাক্তারদের সার্বক্ষণিক নজরদারিতে আছেন কবরী। তিনি নিজেও সবসময় অভিনেত্রীর পাশে আছেন।