শিরোনাম
বরগুনার আমতলীতে এক কিশোরী (১৪) কে ধর্ষনের অভিযোগে আমতলী
থানায় মামলা দায়ের করেছে ধর্ষিতা কিশোরীর পিতা । আমতলী থানা পুলিশ মোঃ শাহিন খা নামক এক
ধর্ষককে গ্রেফতার করেছে। ধর্ষিতা কিশোরীরর পিতার দায়েরকৃত মামলা সূত্রে জানা যায়, তার বাড়ী
আমতলী উপজেলার গাজীপুর, গ্রামে তার কিশোরী মেয়েকে পাশ্ববর্তী গলাচিপা উপজেলার মোঃ
শাহিন খান(২১) মোঃ ইমরান(৩০) ও আমতলী উপজেলার পুজাখোলা গ্রামের মোঃ হারুন খান(২৮) এবং
কলাপাড়া উপজেলা টিয়াখালী গ্রামের মোঃ সাইদুল প্যাদা, ও আমতলীর গাজীপুর গ্রামের মোঃ
জাকির(২৫) অপহরন করে ধর্ষন করে মর্মে মামলা দায়ের করেন আমতলী থানার মামলা নং-০৫ তারিখ-
০৪/০৪/২০২১ খ্রি.।
মামলার তদন্তকারী কর্মকর্তা আমতলী থানার এসআই মোঃ সোহেল রানা ও সংঙ্গীয় ফোর্স নিয়ে ধৃত
আসামী মোঃ শাহিন খার হেফাজত হইতে ভিকটিম (১৪) উদ্ধার করেন।
আমতলী থানার অফিসার ইনচার্জ মো. শাহ আলম হাওলাদার মুঠোফোনে জানান, গ্রেফতারকৃত
আসামীকে আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট কোর্টে প্রেরন করা হয়েছে।