শিরোনাম

‘লকডাউন বা ছুটির বিষয়ে সরকার কোনো সিদ্ধান্ত নেয়নি’

অনলাইন ডেস্ক

প্রকাশিত: মার্চ ২২, ২০২১ ৩:৫১ অপরাহ্ণ
Print Friendly and PDF
Spread the love

 

লকডাউন বা ছুটির বিষয়ে সরকার কোনো সিদ্ধান্ত নেয়নি। করোনাভাইরাসজনিত রোগের প্রাদুর্ভাবের কারণে দেশে লকডাউন বা ছুটি নিয়ে জনমনে বিভ্রান্তি দেখা যাচ্ছে। সরকার সুষ্পষ্টভাবে জানাচ্ছে, এ বিষয়ে এখনো সরকার কোনো সিদ্ধান্ত নেয়নি।

সোমবার (২২ মার্চ) তথ্য অধিদপ্তরের এক বিবরণীতে এ কথা জানানো হয়েছে।

এতে বলা হয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে ২০২০ সালের ২৩ মার্চের সরকারি ঘোষণার একটি পুরনো ভিডিও একটি মহল অসৎ উদ্দেশে ভাইরাল করেছে। এ ধরনের অসত্য ও বিভ্রান্তিকর তথ্যসংবলিত প্রচারণার সাথে জড়িতদের বিষয়ে সরকার কঠোর ব্যবস্থা নেবে।