শিরোনাম

আ’ লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হানিফ করোনা আক্রান্ত

অনলাইন ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ১১, ২০২০ ৮:২৫ অপরাহ্ণ
Print Friendly and PDF
Spread the love

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ করোনা ভাইরাস আক্রান্ত হয়েছেন। বর্তমানে নিজ বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন তিনি।

আজ বুধবার (১১ নবেম্বর) মাহবুব-উল আলম হানিফের করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে বলে নিশ্চিত করেছেন তার ব্যক্তিগত সহকারী আরিফুর রহমান টুটুল। তিনি বলেন, স্যার (মাহবুব-উল আলম হানিফ) সুস্থ আছেন। বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন। তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।