শিরোনাম

বিশ্ববিদ্যালয় খুলছে ২৪ মে: হল খুলবে এক সপ্তাহ আগে

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২২, ২০২১ ৪:২৩ অপরাহ্ণ
Print Friendly and PDF
Spread the love

 

করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে প্রায় ১ বছর থেকে বন্ধ থাকা বিশ্ববিদ্যালয়গুলো আগামী ২৪ মে থেকে খুলে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর এক সপ্তাহ আগে ১৭ মে থেকে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো খুলে দেয়া হবে।

আজ সোমবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে এক জরুরি সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এ সিদ্ধান্তের কথা জানান।

করোনাভাইরাসের সংক্রমণের কারণে গত বছর ১৭ মার্চ থেকে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোয় ছুটি চলছে। সর্বশেষ ঘোষণা অনুযায়ী, ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত এ ছুটি চলবে। তবে ইতিমধ্যেই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আবাসিক হল খুলে দেওয়ার দাবিতে শিক্ষার্থীরা আন্দোলন করছেন। আজ সোমবারও হল খোলার দাবিতে শিক্ষার্থীরা আন্দোলন করছেন।

এমন পরিস্থিতিতে আজ মন্ত্রিসভার বৈঠকে শিক্ষাপ্রতিষ্ঠান পুনরায় খোলার পরিবেশ-পরিস্থিতি সৃষ্টি হয়েছে কি না, তা পর্যালোচনা করার জন্য শিক্ষা মন্ত্রণালয়সহ সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠক শেষ হওয়ার কিছুক্ষণের মধ্যেই এমন সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী।