শিরোনাম
প্রমিজ গ্রুপের চেয়ারম্যান ও বহুল প্রচারিত প্রমিজ নিউজ এর প্রকাশক মোঃ আমিনুল ইসলাম বাচ্চুর পিতা মোঃ আব্দুল খালেক কাজী (৯৫) বার্ধক্যজনিত কারনে গত বৃহস্পতিবার বাদ মাগরিব বরিশাল নগরর একটি প্রাইভেট হসপিটালে মহান রবের ডাকে সাড়া দিয়ে ইন্তেকাল করেছেন।
মরহুমের ইন্তেকালে শোক প্রকাশ করে বিবৃতি প্রদান করেছেন প্রমিজ গ্রুপের ম্যানেজিং ডাইরেক্টর ও প্রমিজ নিউজ এর সম্পাদক মুহাম্মদ সাইফুল ইসলাম, ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর ও প্রমিজ নিউজ এর নির্বাহী সম্পাদক এম. ছানাউল্লাহ মাহমুদ, প্রমিজ গ্রুপের এক্সিকিউটিভ ডাইরেক্টর মোঃ মিজানুর রহমান, মোঃ খোকন সরদার সহ প্রমিজ পরিবারের সদস্যবৃন্দ।