শিরোনাম
ঢাকার মোস্তফা রাব্বানী রাশহা রুবাব (১১) মাত্র ৭ মাসে অনলাইনে সম্পূর্ণ কুরআন শরীফ (৩০পারা) মুখস্ত করেছে। সে রাজধানী ঢাকার দক্ষিণ বনশ্রীতে অবস্থিত মাদরাসাতু দাওয়াতিস সুন্নাহ-এর ছাত্র।
তার পিতা মোস্তফা মেহেদী হাসান একজন চাকুরীজিবী, মাতা ফেরদৌসী আক্তার একজন শিক্ষিকা। মাদরাসাতু দাওয়াতিস সুন্নাাহের প্রতিষ্ঠাতা ও প্রিন্সিপাল মাওলানা আবুল হাসানাত মারুফ বিল্লাহ বলেন, স্বাভাবিকভাবে একজন শিক্ষার্থীর কুরআন হিফজ করতে কমপক্ষে দুই থেকে আড়াই বছর সময়ের প্রয়োজন হয়। সেখানে মহান আল্লাহপাকে মেহেরবানীতে রুবাবের মাত্র ৭ মাসেই সম্পূর্ণ কুরআন হিফজ করা সম্ভব হয়েছে।
এটি মহান রাব্বুল আলামিনের বিশেষ রহমত ও মহানগ্রন্থ আল কুরআনের বিশেষ মুজিজা (অলৌকিকত্ব)। তিনি আরো বলেন, অত্র মাদরাসায় মানসম্মত হিফজুল কুরআনের পাশাপাশি বাংলা ,ইংরেজি ও আরবিতে দক্ষতা অর্জনের জন্য বিশেষ ব্যবস্থাও রয়েছে। ছাত্রদেরকে আন্তরিক পরিচর্যার মাধ্যমে স্বল্প সময়ে কুরআনের হিফজ ও পাশাপাশি সমাপনি পরীক্ষায় সফলতার জন্য শিক্ষকগণের নিরলস প্রচেষ্টার কারণে উক্ত মাদরাসা সল্প সময়ের মধ্যে সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে, তিনি মাদরাসা এবং মাদরাসার ছাত্র শিক্ষকদের জন্য সকলের দোয়া কামনা করেন।