শিরোনাম

সাংবাদিক হুমায়ুন কবিরের ৪র্থ তম মৃত্যুবাষির্কী উপলক্ষে বাবুগঞ্জে দোয়া মোনাজাত

এস. মাহমুদ স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ফেব্রুয়ারি ১২, ২০২১ ৮:০১ অপরাহ্ণ
Print Friendly and PDF
Spread the love

বরিশালের অতিহ্যবাহী বাবুগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক ইত্তেফাক পত্রিকার বাবুগঞ্জ প্রতিনিধি প্রয়াত সাংবাদিক হুমায়ুন কবিরের চতুর্থ তম মৃত্যুবাষির্কীতে স্মরন সভা ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে বাবুগঞ্জ প্রেস ক্লাবের হলরুমে অনুষ্ঠিত স্মরন সভায় প্রেসক্লাব সভাপতি শাহজাহান খানের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মোঃ শফিকুল ইসলাম এর সঞ্চালনায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মৃধা মুহাঃ আক্তার উজ জামান মিলন, সাবেক প্রধান শিক্ষক ইছহাক মিয়া, মাওলানা আব্দুল হান্নান মিয়া। সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ আরিফ হোসেন, সাইফুল ইসলাম, সাহাবউদ্দিন বাচ্চু, মোস্তাফিজুর রহমান টুলু, সাইফুল রহিম, আরিফ হোসেন(যায়যায়দিন) ,আবদুল্লাহ আল মামুন, মোহাম্মদ আলী, মোঃ ওবায়দুল হক উজ্জল প্রমূখ।

অপরদিকে বাবুগঞ্জ উপজেলার প্রেসক্লাবে সিনিয়র সদস্য মাসিক আলোকিত কণ্ঠ পত্রিকার বার্তা সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান টুটুল উদ্যোগে বাবুগঞ্জ বাজার কেন্দ্রীয় জামে মসজিদে জুম্মার নামাজের পরে মরহুমের রুহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত এর আয়োজন করা হয়।

এসময় প্রয়াত সাংবাদিক হুমায়ুন কবিরের স্মৃতিচারন করে বক্তারা বলেন, তিনি ছিলেন একজন সৎ. সাহসী, ন্যায় ও নিষ্ঠাবান কলম যোদ্ধা। তার আদর্শকে ধারন করে সঠিকভাবে পেশাগত দায়িত্ব পালনের জন্য সকল সাংবাদিকদের প্রতি উদাত্ত আহ্বান জানানো হয়। উল্লেখ্য হুমায়ুন কবির ২০১৭ সালের ১২ ফেব্রুয়ারি ক্যান্সারে আক্রান্ত হয়ে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসারত অবস্থায় মৃত্যু বরন করেন।