শিরোনাম

বিক্ষোভকারীদের ওপর মিয়ানমার সেনাবাহিনীর ‘তাণ্ডব’

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৯, ২০২১ ২:০৮ অপরাহ্ণ
Print Friendly and PDF
Spread the love

 

সেনাবাহিনীর হুঁশিয়ারি উপেক্ষা করে চতুর্থ দিনের মতো মিয়ানমারে অভ্যুত্থানের বিরুদ্ধে বিক্ষোভে রাস্তায় নেমেছে বিক্ষোভকারীরা। তবে বিক্ষোভকারীদের দমাতে দেশটির পুলিশ জলকামান ছুঁড়েছে। এছাড়া শুন্যে ছুঁড়েছে গুলি।পাশাপাশি আটক করেছে বিক্ষোভকারীদের।

এর আগে গতকাল দেশটির সেনাবাহিনী হুঁশিয়ারি দেয়, পাঁচ জনের বেশি জমায়েত হওয়া যাবে না এবং সমাবেশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

মঙ্গলবার মিয়ানমারের প্রধানশহর ইয়াঙ্গনের চাউংয়ে কয়েক ডজন শিক্ষক মার্চ করে, তারা তিন আঙ্গুলে স্যালুট দেখায়। আমরা শিক্ষক, আমরা ন্যায় বিচার চাই। সু চিকে মুক্তি দিন বলে শিক্ষকেরা স্লোগান দিতে থাকেন।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, রাজধানী নেপিডোর বিভিন্ন স্থানে পুলিশ জলকামান ছুঁড়েছে। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, নেপিডোয় বেশ কয়েকজন লোককে আহত হতে দেখা গেছে। অন্যদিকে মানদালায় অন্তত ২৭ জন বিক্ষোভকারীকে আটক করেছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।

গত ১ ফেব্রুয়ারি ভোরে মিয়ানমারের ক্ষমতা দখল করে দেশটির সামরিক বাহিনী। এদিন অভিযান চালিয়ে রাষ্ট্রীয় উপদেষ্টা অং সান সু চি এবং ক্ষমতাসীন দলের শীর্ষস্থানীয় নেতাদের আটক করা হয়। দেশজুড়ে ঘোষণা করা হয় এক বছরের জরুরি অবস্থা। আল জাজিরা, বিবিসি