শিরোনাম
টিকা নেয়ার বিষয়ে বিএনপি নেতাদের অনেকে সংশয় প্রকাশ করলেও দলটির নেতাদের মধ্যে করোনাভাইরাসের প্রথম টিকা নিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব মাহবুব উদ্দিন খোকন। টিকা নিয়ে তিনি বলেছেন, ভালোবোধ করছি। সোমবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে করোনাভাইরাসের টিকা নেন ৬৫ বছর বয়সী এই আইনজীবী।
খোকন বলেন, মেন্টালি বেটার ফিল করছি। টিকার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি না তা বলতে পারছি না। তবে আই এম ফিলিং বেটার।
তবে বিএনপি নেতাদের অনেকে বিভিন্ন সময়ে ভারত থেকে টিকা আনার সমালোচনা করার বিষয়ে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক মাহবুব উদ্দিন খোকন বলছেন, কোভিড-১৯ সারা বিশ্বময় মহামারী। প্রতিষেধক হিসেবে টিকা নেওয়ার প্রয়োজন। তাই টিকা নিয়েছি। বাংলাদেশেতো একটা অপশন, আর ‘অপশন’ নেই।
অন্য বিএনপি নেতাদের মত খোকনও বলেন, টিকা নিরাপদ কি না, সেটা এনশিওর করার জন্য, জনগণকে আশ্বস্ত করার জন্য বিভিন্ন দেশের সরকারপ্রধান, রাষ্ট্রপ্রধানরা টিকা নিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী প্রথম টিকা নিলে মনে হয় জনগণ আশ্বস্ত হত এই ভেবে যে এই টিকা ‘সেইফ’। সেখানে একজন নার্স দিয়ে শুরু করেছেন। আমার মনে হয় জনগণের আস্থার জন্য প্রধানমন্ত্রী নিলে ভালো হত।
নিজে টিকা নেওয়ার পর অন্য সবাইকেও টিকা নেওয়ার পরামর্শ দিচ্ছেন মাহবুব উদ্দিন খোকন।
বিএনপির যারা দ্বিমত পোষণ করে আসছেন, টিকার বিষয়ে তাদের প্রতি কী বার্তা দেবেন- এমন প্রশ্নে তিনি বলেন, “দ্বিমত কে করছেন? কেউ দ্বিমত করছেন না।