শিরোনাম

বরিশালে জয়িতাদের সম্মাননা প্রদান

এস. মাহমুদ স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ফেব্রুয়ারি ৫, ২০২১ ১:১১ অপরাহ্ণ
Print Friendly and PDF
Spread the love

 

“জয়িতা অন্বেষণে বাংলাদেশ” কর্মসূচীর আওতায় বিভাগীয় পর্যায়ে জয়িতাদের মাঝে সম্মাননা ক্রেস্ট, সনদ ও আর্থিক সহযোগিতা প্রদান করা হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় জেলা মহিলা অধিদফতরের আয়োজনে ও বিভাগীয় কমিশনার কার্যালয়ের সহযোগিতায় সার্কিট হাউজের সভা কক্ষে জয়িতাদের পুরস্কার বিতরনী অনুষ্ঠানে ভার্চুয়াল পদ্ধতিতে প্রধান অতিথি ছিলেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা। বিশেষ অতিথি ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কাজী রওশন আক্তার। বিভাগীয় কমিশনার ড. অমিকাভ সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক প্রশান্ত কুমার দাস, মোঃ আরিফুল ইসলাম, সচেতন নাগরিক কমিটি (সনাক) সভাপতি অধ্যাপিকা শাহ্ সাজেদা। শেষে বিভাগের শ্রেষ্ঠ পাঁচ জয়িতাসহ ত্রিশজন জয়িতাদের সম্মাননা প্রধান করেন অতিথিরা।