শিরোনাম

ঢাকায় এলো ভারতের ২০ লাখ টিকা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ২১, ২০২১ ৩:২৬ অপরাহ্ণ
Print Friendly and PDF
Spread the love

 

ভারত থেকে উপহার হিসেবে পাওয়া করোনার টিকার ২০ লাখ ডোজ দেশে এসেছে।

ভারতের সিরাম ইনস্টিটিউটে তৈরি অক্সফোর্ড ও অ্যাস্ট্রাজেনেকার এই ভ্যাকসিন বৃহস্পতিবার (২১ জানুয়ারি) বেলা ১১টা ২০ মিনিটে এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়।

বিমানবন্দর থানার পরিদর্শক মোস্তাক আহমেদ জানিয়েছেন, এখন বিমানবন্দর থেকে বিশেষ কাভার্ডভ্যানে করে টিকাগুলো তেজগাঁও ইপিআই স্টোরে পৌঁছে দেওয়া হবে।

এর আগে গতকাল প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে স্বাস্থ্য সেবা বিভাগের সচিব আবদুল মান্নান জানান, ২৭ অথবা ২৮ জানুয়ারি এসব টিকার পরীক্ষামূলক প্রয়োগ হবে।  ঢাকা মেডিক্যাল, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, মুগদা জেনারেল হাসপাতাল এবং কুয়েত মৈত্রী হাসপাতালের ৪০০ থেকে ৫০০ জনের ওপর টিকা প্রয়োগ করা হবে। এরপর বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রটোকল অনুযায়ী এক সপ্তাহ অপেক্ষা করা হবে। টিকা দেওয়া হবে সারা দেশে।

উল্লেখ‌্য, চুক্তি অনুযায়ী ভারত থেকে করোনার টিকার প্রথম চালান আসবে আগামী ২৫ জানুয়ারি। এর আগেই ভারতের দেওয়া উপহারের টিকার ২০ লাখ ডোজ দেশে এলো।