শিরোনাম
বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উত্তর সাংগঠনিক উপজেলা শাখার সদস্য (রুকন) মাওলানা আবদুর রহিম জামানী বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন)। চৌদ্দগ্রাম উপজেলার শুভপুর ইউনিয়নের আঠারোবাগ নামক নিজ গ্রামের বাড়িতে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
মাওলানা আবদুর রহিম জামানীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বৃহস্পতিবার এক শোকবাণী প্রদান করেছেন।
শোকবাণীতে তিনি বলেন, মাওলানা আবদুর রহিম জামানীকে (রাহিমাহুল্লাহ) আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা ক্ষমা ও রহম করুন এবং তার কবরকে প্রশস্ত করুন। তার গুণাহ খাতাগুলোকে ক্ষমা করে দিয়ে নেকিতে পরিণত করুন। তার জীবনের নেক আমলসমূহ কবুল করে তাকে জান্নাতুল ফিরদাউসে স্থান দান করুন।
শোকবাণীতে তার শোক-সন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তিনি বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা তাদেরকে এ শোকে ধৈর্য ধারণ করার তাওফিক দান করুন। প্রেস বিজ্ঞপ্তি