শিরোনাম
ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশনের (ইন্টারপোল) রেড অ্যালার্ট তালিকায় রয়েছে বাংলাদেশের ৭৮ নাগরিক। তাদের মধ্যে দুই মানবপাচারকারীকে সম্প্রতি গ্রেফতার করা হয়েছে।
গত বছর লিবিয়ায় ২৬ বাংলাদেশি হত্যাকাণ্ডের পর মানবপাচারকারীদের ধরতে ইন্টারপোলের সহযোগিতা চায় বাংলাদেশ। তাদের মধ্যে এখন পর্যন্ত ৬ জনকে গ্রেফতারে গত ২৫ নভেম্বর রেড অ্যালার্ট জারি করেছে পুলিশের আন্তর্জাতিক এ সংস্থা। এর মধ্যে দুইজন গ্রেফতার হয়েছে।
বাংলাদেশের যে দুই মানবপাচারকারী গ্রেফতার হয়েছে তারা হলেন- মাদারীপুরের শাহাদাত হোসেন এবং কিশোরগঞ্জের জাফর ইকবাল। মানবপাচার চক্রের মোট ৬ জনের বিরুদ্ধে নোটিশ জারি রয়েছে। শাহাদাত হোসেনকে বিমানবন্দর থেকে সিআইডি গ্রেফতার করেছে৷ আর জাফর ইকবাল ইতালিতে গ্রেফতার হয়েছে।
বাংলাদেশ পুলিশ জানিয়েছে, গত বছরের মে মাসে লিবিয়ার মিজদাহ শহরে মানবপাচারকারীরা গুলি করে ২৬ জন বাংলাদেশিকে হত্যা করে। সেই মামলায় শাহাদাত ও জাফর আসামি। আরও চার আসামি হলেন- বাংলাদেশি মিন্টু মিয়া, স্বপন, নজরুল ইসলাম মোল্লা ও তানজিরুল। তাদের ধরিয়ে দিতে গত বছরের ২৫ নভেম্বরে ইন্টারপোল রেড অ্যালার্ট জারি করে।
ইন্টারপোলের লাল তালিকায় এখন ৭৮ বাংলাদেশির নাম ও পরিচয় রয়েছে। তালিকায় যাদের নাম রয়েছে তাদের অপরাধের ধরনও বলা আছে। রয়েছে ঠিকানা, বয়স ও ছবি।
৭৮জনেরমধ্যেবঙ্গবন্ধুহত্যামামলায়দণ্ডপ্রাপ্তপলাতকদেরনামওরয়েছে।রয়েছেযুদ্ধাপরাধমামলায়দণ্ডপ্রাপ্তপলাতকদেরনাম।এরাহলেন-বঙ্গবন্ধুরখুনিনূরচৌধুরী, খন্দকারআব্দুররশীদ, নাজমুলআনসার, শরিফুলহকডালিম, আহমেদশরিফুলহোসেন, মোসলেমউদ্দিনওরাশেদচৌধুরী।যুদ্ধাপরাধেরমামলায়দণ্ডপ্রাপ্তপলাতকদেরমধ্যেআবদুলজব্বারইঞ্জিনিয়ারওমাওলানাআবুলকালামআজাদরয়েছেএতালিকায়।
২১ আগস্টের গ্রেনেড হামলা মামলায় পলাতক মাওলানা তাজউদ্দিন, বিএনপি নেতা হারিস চৌধুরীর ও সাবেক সংসদ সদস্য গোলাম ফারুক অভি নাম ও ছবি আছে এ তালিকায়।