শিরোনাম

বরিশালে পলিটেকনিক ইন্সটিটিউট শিক্ষার্থীদের মানববন্ধন

এস. মাহমুদ স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: জানুয়ারি ১৩, ২০২১ ৯:০১ অপরাহ্ণ
Print Friendly and PDF
Spread the love

অতিরিক্ত ফি প্রত্যাহারসহ ৪ দফা দাবিতে বরিশালে মানববন্ধন করেছে সকল পলিটেকনিক ইন্সটিটিউট শিক্ষার্থীরা। বুধবার সকাল ১০টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

দাবিগুলো হল- শিক্ষা জীবনে এক বছর পিছিয়ে পড়া থেকে উত্তোরণ, প্রথম, তৃতীয়, পঞ্চম ও সপ্তম পর্বের ক্লাস চালু করে স্বল্প সিলেবাসে পরীক্ষা নেওয়া, সকল অতিরিক্ত ফি প্রত্যাহার করে প্রাইভেট পলিটেকনিকের সেমিস্টার ফি অর্ধেক করা এবং ২০২১ সালের মধ্যে বুয়েটসহ সকল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আসন সংখ্যা বৃদ্ধি করা।

পলিটেকনিক শিক্ষার্থী মারজানের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন আবু নাঈম, আকাশ ইসলাম, ইয়াসিন আরাফাত প্রমুখ।