শিরোনাম

জুমার নামাজে সিজদারত অবস্থায় মুসল্লির মৃত্যু

অনলাইন ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ১, ২০২১ ৬:২১ অপরাহ্ণ
Print Friendly and PDF
Spread the love

হবিগঞ্জের বাহুবলে উপজেলার দাড়াগাঁঁওয়ে জুমার নামাজের সময় মাওলানা ফয়জুর রহমান (৩৫) নামের এক মুসল্লির মৃত্যু হয়েছে। ধারণা করা হচ্ছে, ওই মুসল্লি স্ট্রোক করে মারা গেছেন।

শুক্রবার ‍উপজেলার দাড়াগাঁও রেল স্টেশন জামে মসজিদে এ ঘটনা ঘটে।

নিহত ফয়জুর রহমান বড়গাঁও গ্রামের লাল মিয়ার ছেলে। পেশাগতভাবে তিনি রশিদপুর বাজারের একজন ব্যবসায়ী ছিলেন।