শিরোনাম

জাতীয় প্রেসক্লাবের নির্বাচন চলছে

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ৩১, ২০২০ ১২:৩১ অপরাহ্ণ
Print Friendly and PDF
Spread the love

জাতীয় প্রেসক্লাব ব্যবস্থাপনা কমিটির নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ক্লাব মিলনায়তনে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলবে।

এবার নির্বাচনে সবুজ-ইলিয়াস পরিষদ ও ফরিদা ইয়াসমিন-ওমর ফারুক পরিষদ নামে দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। এ দুটি প্যানেলের ৩৪ জন ১৭টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ ছাড়া কয়েকটি পদে প্যানেলের বাইরে আরও সাতজন প্রার্থী নির্বাচনে অংশ নিচ্ছেন।

নির্বাচনে সভাপতি পদপ্রার্থীরা হচ্ছেন কামাল উদ্দিন সবুজ ও ফরিদা ইয়াসমিন। সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন ইলিয়াস খান ও ওমর ফারুক। সিনিয়র সহসভাপতি পদে আজিজুল ইসলাম ভূঁইয়া, হাসান হাফিজ ও রাশেদ চৌধুরী। সহসভাপতি পদে খন্দকার হাসনাত করিম ও রেজোয়ানুল হক রাজা।

যুগ্ম সম্পাদকের দুটি পদের প্রার্থীরা হচ্ছেন মাঈনুল আলম, আশরাফ আলী, সৈয়দ আলী আসফার, নাজমুল আহসান ও কল্যাণ সাহা। কোষাধ্যক্ষ পদে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন শাহেদ চৌধুরী ও সালাহউদ্দীন আহমাদ বাবলু। এ ছাড়া ১০টি সদস্য পদে ২৫ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

জ্যেষ্ঠ সাংবাদিক মোস্তফা-ই-জামিল, জাফর ইকবাল, মোস্তাফিজুর রহমান, এসএম শওকাত হোসেন, গৌতম অরিন্দম বড়ূয়া (শেলু বড়ূয়া), শামীমা চৌধুরী ও মনিরুজ্জামানের সমন্বেয়ে কমিটি নির্বাচন পরিচালনা করবেন। এবারের নির্বাচনে মোট ভোটার ১ হাজার ১৫১ জন।