শিরোনাম

শিশু হাসপাতালে প্রধানমন্ত্রীর ১০ কোটি টাকা অনুদান

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ৩০, ২০২০ ৭:০৩ অপরাহ্ণ
Print Friendly and PDF
Spread the love

ঢাকা শিশু হাসপাতালে ১০ কোটি টাকা অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জন্মগত শিশু হৃদরোগীদের অস্ত্রোপচার ছাড়া বিনামূল্যে চিকিৎসাসেবা দেয়ার লক্ষ্যে এ আর্থিক সহায়তা করা হয়েছে।

বুধবার ঢাকা শিশু হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা: সৈয়দ সফি আহমেদের কাছে প্রধানমন্ত্রীর পক্ষে তার কার্যালয়ের সচিব মো: তোফাজ্জল হোসেন মিয়া ১০ কোটি টাকার চেকটি হস্তান্তর করেন।

সূত্র : ইউএনবি