শিরোনাম

ইরানের সাথে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে হরমুজ প্রণালীতে মার্কিন সাবমেরিন

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ২২, ২০২০ ৫:০৮ অপরাহ্ণ
Print Friendly and PDF
Spread the love

ইরান ও আরব উপদ্বীপের মাঝ দিয়ে প্রবাহিত কৌশলগত গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী পাড়ি দিয়েছে মার্কিন সাবমেরিন। এতে আমেরিকান পারমাণবিক জ্বালানি দিয়ে পরিচালিত ক্ষেপণাস্ত্র রয়েছে। ইরানের সাথে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে সোমবার যুক্তরাষ্ট্রের নৌবাহিনী খবরটি নিশ্চিত করেছে।

বাহরাইনে অবস্থিত যুক্তরাষ্ট্র নৌবাহিনীর পঞ্চম নৌক্যাম্প থেকে জানানো হয়েছে, ওহিও ক্লাস ক্ষেপণাস্ত্রবাহী সাবমেরিন ইউএসএস জর্জিয়া ছাড়াও দুটি যুদ্ধ জাহাজ হরমুজ প্রণালী পাড়ি দিয়েছে। বিবৃতিতে বলা হয়, মার্কিন নৌবাহিনীর আঞ্চলিক সহযোগী ও সমুদ্রপথের সুরক্ষার অঙ্গীকার থেকে সতর্ক সংকেতের অংশ হিসেবে বিরল এই পদক্ষেপ নেয়া হয়েছে।

১৫৪টি টমাহক ক্ষেপণাস্ত্রে সজ্জিত ইউএসএস জর্জিয়া একসাথে ৬৬ সৈন্য বহন করতে পারে।

পারস্য উপসাগরের মাঝে হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের মোট জ্বালানি তেলের এক-পঞ্চমাংশ সরবরাহ করা হয়।
নভেম্বরে ইরানের পরমাণু বিজ্ঞানী ড. মহসিন ফখরিজাদেহর হত্যার পরপরই মার্কিন নৌবাহিনীর বিরল এ পদক্ষেপকে এ অঞ্চলে মার্কিন সামরিক শক্তির প্রভাব প্রদর্শনের অংশ হিসেবে মনে করা হচ্ছে।

অপরদিকে ইরানের প্রভাবশালী ‘আল-কুদস’ফোর্সের সাবেক প্রধান, মেজর জেনারেল কাসেম সুলাইমানির হত্যাকাণ্ডের দু’সপ্তাহ আগে যুক্তরাষ্ট্র এই অগ্রগতির মাধ্যমে ইরানকে সতর্ক করেছে।

পারস্য উপসাগর, ওমান উপসাগর এবং ভারত মহাসাগরের কিছু অংশসহ মোট ২.৫ মিলিয়ন বর্গমাইলের (৬.৫ মিলিয়ন বর্গ কিলোমিটার) সমুদ্রভাগ বাহরাইনের মার্কিন ৫ম নৌবহরের আওতাধীন রয়েছে।

সূত্র: ডেইলি সাবাহ