শিরোনাম

ইরানের নতুন সর্বোচ্চ নেতা খামেনি পুত্র মোজতবা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: মার্চ ৪, ২০২৬ ৩:১০ অপরাহ্ণ
Print Friendly and PDF
Spread the love

 

ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত হয়েছেন আয়াতুল্লাহ আলি খামেনির ছেলে মুজতবা খামেনি।

মঙ্গলবার (৩ মার্চ) রাতে সংশ্লিষ্ট সূত্রের বরাতে ইরান ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদমাধ্যমটি বলেছে, বিপ্লবী গার্ডের চাপে ইরানের অ্যাসেম্বলি অব এক্সপার্ট মোজতবাকে নতুন লিডার হিসেবে নির্বাচিত করেছে।

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের চালানো হামলায় গত শনিবার নিহত হন আয়াতুল্লাহ আলী খামেনি। দীর্ঘ ৩৬ বছর তিনি দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা ছিলেন। তার মৃত্যুর পর নতুন নেতা হিসেবে কে নিযুক্ত হবেন সেটা নিয়ে আলোচনা ছিল। উঠে এসেছিল বেশ কয়েকজনের নাম। সেই তালিকায় ছিল ছেলে মোজতবার নামও। অবশেষে তাকেই বেছে নেওয়া হলো ইরানের পরবর্তী সর্বোচ্চ ধর্মীয় নেতা হিসেবে।

এদিকে বার্তা সংস্থা ফার্স নিউজের খবরে বলা হয়েছে, ইরান সরকার সিদ্ধান্ত নিয়েছে, খামেনির দাফন হবে তার জন্ম শহর মাশহাদে। সেখানকার ইমাম রেজা মাজারে পিতাকে সমাহিত করা হয়েছিল।