শিরোনাম

বুধবার বরিশালে যাচ্ছেন তারেক রহমান, চলছে মঞ্চ তৈরি

এস. মাহমুদ স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ফেব্রুয়ারি ৩, ২০২৬ ১১:২৫ পূর্বাহ্ণ
Print Friendly and PDF
Spread the love

 

নির্বাচনি প্রচারণায় বুধবার (৪ ফেব্রুয়ারি) বরিশালে জনসভায় যোগ দেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ওই দিন তিনি জেলার ঐতিহাসিক বেলস পার্ক মাঠে জনসভায় বক্তব্য দেবেন।

সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেলে বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান এ তথ্য জানান।

সফর সূচি অনুযায়ী বুধবার বেলা ১১টায় ঢাকা থেকে হেলিকপ্টারে বরিশালের উদ্দেশে রওনা করবেন বিএনপির চেয়ারম্যান। দুপুর ১২টার দিকে বরিশালের জনসভায় অংশ নেবেন।

ওই জনসভা শেষ করে বেলা ১টায় হেলিকপ্টারে করেই যাবেন ফরিদপুর। বেলা পৌনে ২টায় ফরিদপুর রাজেন্দ্র কলেজ মাঠে নির্বাচনী জনসভায় যোগ দেবেন। সভা শেষে বেলা পৌনে ৩টায় আবার হেলিকপ্টারে করে ঢাকায় ফেরার কথা রয়েছে তাঁর।