শিরোনাম

জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশমালা প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর

অনলাইন ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ২৮, ২০২৫ ৩:২৯ অপরাহ্ণ
Print Friendly and PDF
Spread the love

‘জুলাই জাতীয় সনদ-২০২৫’ বাস্তবায়নের উপায় সম্পর্কিত সুপারিশ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছে হস্তান্তর করেছে জাতীয় ঐকমত্য কমিশন।

মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় কমিশনের সদস্যরা প্রধান উপদেষ্টার কাছে এই সুপারিশমালা হস্তান্তর করেন।

প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানান।

জুলাই সনদ বাস্তবায়ন সংক্রান্ত বিস্তারিত জানাতে আজ বিকেল ২টায় ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের ব্রিফ করবেন কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রিয়াজ।