শিরোনাম

জাতীয় নির্বাচনের আগেই গণভোটের সুপারিশ ঐকমত্য কমিশনের

অনলাইন ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ২৮, ২০২৫ ৩:২৬ অপরাহ্ণ
Print Friendly and PDF
Spread the love

 

জুলাই সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়নে জাতীয় সংসদ নির্বাচনের আগেই গণভোটের আয়োজন করার সুপারিশ করেছে ঐকমত্য কমিশন। এ বিষয়ে নির্বাচন কমিশনের সঙ্গে দ্রুত যোগাযোগের তাগিদ দেয়া হয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এ কথা জানান কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রিয়াজ।

তিনি বলেন, ৬টি সংস্কার কমিশনের ১৬৬টি সুপারিশ রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হয়। ৩০টি রাজনৈতিক দলের সঙ্গে বসে সুপারিশগুলো আলোচনা করা হয়। রাজনৈতিক দলগুলোর মতামত, বিশেষজ্ঞদের মতামত ও কমিশনের সদস্যদের অভিজ্ঞতা মিলিয়ে সুপারিশগুলো করা হয়।

অধ্যাপক আলী রিয়াজ বলেন, যেসব সংস্কারের সুপারিশ বাস্তবায়নে সাংবিধানিক নয়, সেগুলো অধ্যাদেশের দ্রুত বাস্তবায়ন করবে। এছাড়া কিছু সুপারিশ যা নিয়ে ভিন্নমত নেই কিন্তু দাপ্তরিক নির্দেশের মাধ্যমে বাস্তবায়ন সম্ভব তা দ্রুত বাস্তবায়িত হবে।

এর আগে, এদিন সকালে জুলাই সনদ বাস্তবায়নের উপায় সম্পর্কিত সুপারিশ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে জমা দেয় জাতীয় ঐকমত্য কমিশন।