শিরোনাম
ভোলা জেলার ভেলুমিয়া ইউনিয়নে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন। সচেতনতা বৃদ্ধি ও মানবিক মূল্যবোধ জাগ্রত করার লক্ষ্যে আয়োজিত এই কর্মসূচির আয়োজন করে ছাত্রশিবির ভোলা শহর শাখার আওতাধীন ভেলুমিয়া ইউনিয়ন শাখা।
ক্যাম্পেইনে ভেলুমিয়া কো-অপারেটিভ মাধ্যমিক বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী ও স্থানীয় তরুণরা অংশগ্রহণ করেন এবং নিজেদের রক্তের গ্রুপ নির্ণয় করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা শহর শাখার সভাপতি আব্দুল্লাহ আল-আমিন। তিনি বলেন,
“রক্তদান একটি মানবিক ও সেবামূলক কাজ। একজন মানুষের রক্ত অন্য একজনের জীবন বাঁচাতে পারে। তাই নিয়মিত রক্তদানের মানসিকতা তৈরি করা আমাদের সবার দায়িত্ব।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহর শাখার দাওয়াহ ও সমাজসেবা সম্পাদক মাহফুজ বিল্লাহ শাহী। তিনি বলেন,
“আজকের এ আয়োজন তরুণ সমাজের মাঝে রক্তদানের গুরুত্ব সম্পর্কে সচেতনতা সৃষ্টি করবে এবং মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় ভূমিকা রাখবে।”
এছাড়াও স্থানীয় শাখার সভাপতি, সেক্রেটারি ও অন্যান্য নেতৃবৃন্দ ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন এবং কার্যক্রম পরিচালনায় সহায়তা করেন।
আয়োজকরা জানান, ভবিষ্যতেও এমন সেবামূলক কার্যক্রম নিয়মিতভাবে আয়োজনের পরিকল্পনা রয়েছে।