শিরোনাম

বাংলাদেশ জামায়াতে ইসলাম ক্ষমতায় আসলে নারীদের কাজের পরিবেশ তৈরি করা হবে:বাবর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: আগস্ট ২২, ২০২৫ ৭:৪৭ পূর্বাহ্ণ
Print Friendly and PDF
Spread the love

বাবুগঞ্জে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় অধ্যক্ষ জহির উদ্দিন মুহাম্মদ বাবর

বাবুগঞ্জ উপজেলা প্রেসক্লাবে আয়োজিত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে বরিশাল – ৩ সংসদ-সদস্য পদপ্রার্থী কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও বরিশাল মহানগর আমির অধ্যক্ষ জহির উদ্দিন মুহাম্মদ বাবর বলেন, বাংলাদেশ জামায়াত ইসলাম ক্ষমতায় আসলে নারীদের কাজের পরিবেশ তৈরি করা হবে। দেশের অর্ধেক জনগোষ্ঠীই নারী তাদের বাদ দিয়ে / ঘরে রেখে উন্নয়নের কথা চিন্তা করা বোকামি। আমাদের জনগন তাদের ভোটের মাধ্যমে দেশ পরিচালনার দায়িত্ব দিলে নারীদের কাজ করার পরিবেশ তৈরি করা হবে। দেশে সর্ব প্রথম আমাদের নেতা দেলোয়ার হোসেন সাঈদী সাহেব নারীদের জন্য আলাদা মেডিকেল কলেজ তৈরি করার প্রস্তাব রেখেছিলেন। আমরা তারই উত্তরসূরী। এছাড়া মানুষের মধ্যে জামায়াতের ব্যাপারে নারীদের স্বাধীনতা ও অন্যান্য ধর্মালম্বীদের মধ্যে বিভ্রান্ত ছড়ানো হচ্ছে। আমরা স্পষ্ট করে বলে দিতে চাই জামায়াতে ইসলাম ক্ষমতায় আসলে ভিন্যধর্মীদের নিরাপত্তার ব্যাবস্থা করবো,নারীদের শালীন কাজের ব্যবস্থা করবো।

এছারাও তিনি বলেন বিগত ৫৪ বছরেও এ দেশের মানুষের প্রত্যাশা পূরণ হয়নি। বাংলাদেশ জামায়াতে ইসলাম এ দেশের মানুষের ভোটে নির্বাচিত হয়ে সরকার ক্ষমতায় আসলে দেশে দুর্নীতি চাঁদাবাজি লুটপাট কোন অন্যায় থাকবে না। বরিশাল -৩ আসনের জনগণ আমাকে তাদের মুল্যবান ভোট দিয়ে নির্বাচিত করলে বাসিন্দাদের চাহিদা ও পরামর্শ মোতাবেক মানুষের কল্যাণে কাজ করব। এ আসনের সন্ত্রাস চাঁদাবাজ ও দুর্নীতিমুক্ত আসন উপহার দেয়ার কথাও বলেন তিনি।

বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকেলে উপজেলা প্রেসক্লাব মিলনায়তনে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।

জামায়াতে ইসলামী বাবুগঞ্জ উপজেলা আমীর মাওলানা রফিকুল ইসলাম’র সভাপতিত্বে ও মাওলানা মোস্তাফিজুর রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন, জামায়াতে ইসলামী বাবুগঞ্জ উপজেলার সাধারণ সম্পাদক আবদুস ছালাম মাঝী, সুরা সদস্য হাফেজ মাওলানা এরশাদ হোসাইন, বাবুগঞ্জ উপজেলা প্রেসক্লাব সভাপতি সহকারি-অধ্যাপক সাইফুল রহিম, বিমানবন্দর প্রেসক্লাবের সভাপতি আরিফ আহমেদ মুন্না, সাবেক সভাপতি সাইফুল ইসলাম, রিপোটার্স ইউনিটির সভাপতি শাহাব উদ্দিন বাচ্চু, বাবুগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আরিফ হোসেন প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন জুলাই আন্দোলনে শহীদ ফয়সাল আহমেদ শান্তর পিতা, বাবুগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আরিফ হোসেন (আমার দেশ পত্রিকা), যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, দপ্তর সম্পাদক আল আমিন, বিমানবন্দর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রোকন মিয়া, সাংবাদিক আবুল বাসার, আবু হানিফ ফকির, গাজী মেহেদী হাসান, ওবায়দুল ইসলাম উজ্জ্বল প্রমুখ ।