শিরোনাম

ছাত্রশিবির বরিশাল জেলা শাখার উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

এস. মাহমুদ স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: আগস্ট ১৭, ২০২৫ ১০:৪৯ অপরাহ্ণ
Print Friendly and PDF
Spread the love

 

এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, বরিশাল জেলা শাখা।

ছাত্রশিবির বরিশাল জেলা শাখার সভাপতি জনাব আকবর হোসেন এর সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি জনাব সাইয়্যেদ আহমেদ এর সঞ্চালনায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবির কেন্দ্রীয় স্পোর্টস সম্পাদক জনাব হারুনুর রশিদ রাফি। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বরিশাল জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাষ্টার আব্দুল মান্নান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবির বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি জনাব আমিনুল ইসলাম, বরিশাল মহানগর স্কুল কার্যক্রম সম্পাদক ও মেডিকেল কলেজের ছাত্র জনাব ইসমাইল হোসেনসহ ছাত্রশিবিরের অন্যান্য নেতৃবৃন্দ।