শিরোনাম

বরিশাল প্রেসক্লাবে নির্বাচনী হাওয়া: মনোনয়ন সংগ্রহ

এস. মাহমুদ স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ডিসেম্বর ১১, ২০২০ ৩:২০ অপরাহ্ণ
Print Friendly and PDF
Spread the love

প্রেসক্লাবের প্রবীণ সদস্য মুক্তিযোদ্ধা নুরুল আলম ফরিদ এবং সাবেক সভাপতি মু. ইসমাইল হোসেন নেগাবানের নেতৃত্বে ১৭ টি পদে লড়াই করতে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। এ সময় প্রেসক্লাব ও আশপাশের এলাকায় নির্বাচনী আবহ ফুটে ওঠে।

প্রধান নির্বাচন কমিশনার এমএম আমজাদ হোসাইন, নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম এবং কমিশনার দেবাশীষ চক্রবর্ত্তী গতকাল বিকেল থেকে দ্বায়িত্ব পালন করে চলেছেন।

মু. ইসমাইল হোসেন নেগাবান ও প্রবীণ সদস্য নুরুল আলম ফরিদের নেতৃত্বে মনোনয়নপত্র সংগ্রহকালে উপস্থিত ছিলেন- সিনিয়র সাংবাদিক সৈয়দ দুলাল, মুরাদ আহমেদ, স্বপন খন্দকার, সৈয়দ মাহমুদ হোসেন চৌধুরী, গোপাল সরকার, কাজী মিরাজ মাহমুদ, জিয়া শাহীন, জাকির হোসেন, আজাদ আলাউদ্দীন, এম. মিরাজ হোসাইন, রাইসুল ইসলাম অভি এবং এম লোকমান প্রমুখ।