শিরোনাম

সেচ্ছাসেবী সংগঠন সবুজ বাংলাদেশ বরিশাল জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন

বিশেষ প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ৩০, ২০২৫ ৪:২৩ অপরাহ্ণ
Print Friendly and PDF
Spread the love

বাংলাদেশ সরকার  অনুমোদিত ও একাধিকবার জাতীয় পুরস্কারপ্রাপ্ত সেচ্ছাসেবী সংগঠন সবুজ বাংলাদেশ বরিশাল জেলা শাখার পূর্নাঙ্গ ৩১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দিলো কেন্দ্রীয় পরিষদ।

২৫ জুলাই এক বছরের জন্য এ কমিটি অনুমোদন দেয়া হয়েছে। সবুজ বাংলাদেশের বরিশাল জেলা কমিটিতে বাবুগঞ্জ উপজেলার
১ নং জাহাঙ্গীরনগর ইউনিয়নের কৃতি সন্তান  নুরুল হুদা পনুকে সভাপতি ও মোঃ রাকিবুল ইসলামকে সাধারণ সম্পাদক এবং মাধবপাশা ইউনিয়নের কৃতি সন্তান  নাজমুল হাসান শাহিনকে প্রচার সম্পাদক নির্বাচিত করায় সবুজ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান আবু সায়েম মাসুম,সভাপতি  গোলাম মোর্শেদ দূর্জয়,সাধারণ সম্পাদক ইসমাঈল হোসেন বাবুকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন তারা।
সবুজ বাংলাদেশের বরিশাল জেলার সভাপতি নুরুল হুদা পনু এবং প্রচার সম্পাদক নাজমুল হাসান শাহিন বলেন ,আমাদের এই সংগঠন সব সময় বাংলাদেশের প্রাকৃতিক ভারসাম্য তথা গ্রিনহাউস প্রতিক্রিয়া নিয়ে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন । সেই সাথে তারা আরো বলেন, আমাদের সবুজ বাংলাদেশ সংগঠন বাংলাদেশের  প্রাকৃতিক ভারসাম্যর রক্ষার পাশাপাশি সমাজের নিম্নশ্রেণীর মানুষের সেবায় সবসময় নিয়োজিত ছিলো। তারা সকলের কাছে দোয়া চেয়েছেন এবং সবাইকে প্রাকৃতিক ভারসাম্য রক্ষার জন্য বিভিন্ন বৃক্ষ রোপনের মাধ্যমে সবাইকে পাশে থাকার আহবান জানিয়েছেন।