শিরোনাম
বাবুগঞ্জ উপজেলার দেহের গতি ইউনিয়ন খ্রিষ্টান পারায় মুরগিতে ভাত খাওয়াকে কেন্দ্র করে নারী সহ তিন জনকে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগ পাওয়া গেছে।
শনিবার বিকেল ৫ টার সময় উপজেলার দেহের গতি ইউনিয়নের উওর দেহের গতি খ্রিস্টান পাড়ায় এ ঘটনা ঘটে। আহত মায়া রানী গোলদার(৫৫),মানিক গোলদার (৩০)অনিক গোলদার (২৩) বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে এ ভর্তি করা হয়েছে।
জানা যায়, পাশ্ববর্তী বাড়ির ধিরেন গোলদার ছেলে হিলটন গোলদার’র মুরগিতে মায়া রানী গোলদারের ভাত খেলে তা নিয়ে কথা কাটাকাটি হয় এক পর্যায়ে ধীরেন্দ্রারের ছেলে
লিটন গোলদার (৪২)ও হিলটন গোলদার মায়া রানীকে অতর্কিত হামলা চালায়, এ সময় তার ছেলে মানিক গোলদার (৩০) অনিক গোলদার (২৩) এগিয়ে আসলে তাদেরকেও হত্যার উদ্দেশ্যে মাথা সহ বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করে। পরে তাদেরকে উদ্ধার করে শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এ ব্যাপারে বাবুগঞ্জ থানায় মামলার প্রস্তুতি চলছে।
এ ব্যাপারে অভিযুক্ত লিটন গোলদার জানান, আমরা মানিক ও অনিক গোলদারের উপর আক্রমণ করিনি ,কিন্তু আমাদের উপরে তারা আক্রমণ করেছে।
এ ব্যাপারে বাবুগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে তারা জানান,তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে উভয়পক্ষের মারামারি খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাদেরকে উদ্ধার করে মেডিকেলে প্রেরণ করা হয়েছে পরবর্তীতে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।