শিরোনাম

অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর পাশে জামায়াত নেতা অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল

এস. মাহমুদ স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: জুলাই ৫, ২০২৫ ১০:৫০ অপরাহ্ণ
Print Friendly and PDF
Spread the love

 

বাংলাদেশ জামায়াতে ইসলামির মনোনিত বরিশাল-৫ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল বরিশাল মহানগরির ১নং ওয়ার্ডে গণসংযোগ কালে পশ্চিম কাউনিয়া সাধুর বটতলায় ভয়াবহ অগ্নীদূর্ঘটনায় ক্ষতিগ্রস্থদের মাঝে নগদ অর্থ প্রদান  করেন।

দোকানের মালিক সহিদুল ইসলাম, রফিকুল ও বাইজিদের সাথে দেখা করতে গিয়ে তাদের শান্তনা ও এ নগদ অর্থ প্রদান করেন।

এসময় জামায়াত নেতা হেলালের সাহচর্য পেয়ে তারা কান্নায় ভেঙে পরেন। জামায়াত নেতা উপস্থিত জনসম্মুখে তাদের শান্তনা দেন এবং তিনজন ক্ষতিগ্রস্থের হাতে জামায়াতের পক্ষ থেকে নগদ অর্থ দিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেন এবং আল্লাহর কাছে দুআ করেন যেন খুব দ্রুত ক্ষতি কেটে উঠতে পারেন।

এসময় আরও উপস্থিত ছিলেন কাউনিয়া থানা শাখার আমীর মাও. মোস্তাফিজুর রহমান, থানার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি শহিদুল ইসলাম, থানার মানব সম্পদ সম্পাদক অধ্যাপক মোশাররফ হুসাইন, ১নং ওয়ার্ড সভাপতি ইঞ্জিনিয়ার সুলতান আহমেদ, সহ-সভাপতি আব্দুল মান্নান মুন্সি, প্রশিক্ষণ সম্পাদক মাও.মকবুল হোসেন।

উল্লেখ্য, গত ৩ জুলাই ভয়াবহ অগ্নিকান্ডে এ দূর্ঘটনা ঘটে।