শিরোনাম

প্রত্যন্ত অঞ্চলে নির্বিঘ্নে গণমানুষের কাছে পুলিশি সেবা পৌঁছে দিতে চাই : পুলিশ কমিশনার

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ১০, ২০২০ ১১:২৮ অপরাহ্ণ
Print Friendly and PDF
Spread the love

বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম-বার বলেছেন, পুলিশি সেবাকে ভুক্তভোগীর দোরগোড়ায় পৌঁছে দিতে চাই। দেশের প্রতিটি আনাচে-কানাচে, প্রত্যন্ত অঞ্চলে নির্বিঘ্নে গণমানুষের কাছে পুলিশি সেবা পৌঁছে দিতে চাই। মানবিক ও সামাজিক দায়িত্ববোধ থেকে আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি মানবিক পুলিশি সেবা প্রতিটি ভুক্তভোগীর দোরগোড়ায় পৌঁছে দিতে আমরা বদ্ধপরিকর । তাই কমিউনিটি পুলিশিং, বিট পুলিশিং, ওপেন হাউজ ডে, স্কুল পরিদর্শন, মসজিদে সচেতনতা মূলক বক্তব্য প্রদানসহ আমরা গ্রহণ করেছি নানামুখী পদক্ষেপ। আমাদের এই পথ চলায় দায়িত্বশীল নাগরিক হিসেবে আমরা আপনাদেরকে পাশে চাই।’

বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) সকাল ১১ টায় এয়ারপোর্ট থানার নির্মাণাধীন স্থায়ী ভবন চত্বরে এয়ারপোর্ট থানার আয়োজনে অনুষ্ঠিত ওপেন হাউজ ডে সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।