শিরোনাম

বাবুগঞ্জে ছাত্রশিবিরের উদ্যোগে এইচএসসি পরীক্ষার্থীদের জন্য তথ্যসেবা ও মাস্ক বিতরণ কর্মসূচি

এস. মাহমুদ স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: জুন ২৬, ২০২৫ ১১:৪৪ পূর্বাহ্ণ
Print Friendly and PDF
Spread the love

 

বরিশালের বাবুগঞ্জে ইসলামি ছাত্রশিবিরের উদ্যোগে এইচএসসি ২০২৫ সালের পরীক্ষার্থীদের মাঝে তথ্যসেবা ও মাস্ক বিতরণ করা হয়।

বাবুগঞ্জ সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষার্থীদের মাঝে তথ্যসেবা ও মাস্ক বিতরণ কর্মসূচি উদ্বোধন করেন  ছাত্রশিবির বরিশাল জেলা শাখার সভাপতি জনাব আকবার হোসেন।

জেলা শাখার অর্থ ও প্রচার সম্পাদক মোঃ শাহাদাত হোসেন এবং বাবুগঞ্জ উপজেলা ছাত্রশিবির সভাপতি মোঃ সৌরভ সরদারসহ সংগঠনের অন্যান্য দায়িত্বশীলবৃন্দ।

এসময় বরিশাল জেলা ছাত্রশিবিরের সম্মানিত সভাপতি উপস্থিত পরীক্ষার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং তাদের সফলতা কামনা করে দোয়া করেন। পরীক্ষার কেন্দ্র এলাকায় সুস্থ ও সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখতে ছাত্রশিবিরের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে বলে তিনি জানান।

এ ধরণের মানবিক ও শিক্ষাবান্ধব উদ্যোগ শিক্ষার্থীদের মানসিক শক্তি বৃদ্ধিতে সহায়ক হবে বলে সংশ্লিষ্ট অভিভাবক ও এলাকাবাসী মত প্রকাশ করেন।

বাবুগঞ্জ উপজেলা সভাপতি মোঃ সৌরভ সরদারের ব্যবস্থাপনায় এ সময়ে আরও উপস্থিত ছিলেন জেলা অর্থ ও প্রচার সম্পাদক মোঃ শাহাদাত হোসেন সহ থানা শাখার বিভিন্ন দ্বায়িত্বশীল ও কর্মীবৃন্দ।