শিরোনাম
আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বাবুগঞ্জে জোরপূর্ব বাড়ি নির্মাণ করার অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ সূত্রে জানা যায় একই বাড়ি অন্য ওয়ারিশের জায়গায় জোরপূর্বক বাড়ি নির্মাণ করার উদ্যোগ নেয় দেহের গতি ইউনিয়নের রাকুদিয়া গ্রামের জিয়াউর রহমান ,আনোয়ার হোসেন, মনির ,বাবুল সর্বপিতা-মৃত সেকান্দার আলী, সহ আরো অজ্ঞাতনামা ২০/২৫ জন।
স্থানীয়ভাবে লোকজন ধরে অনুরোধ করেও তাকে থামানো যাচ্ছিল না। সুবিচার পেতে আদালতের শরণাপন্ন হন ভুক্তভোগী মো:মোঃ জসিম উদ্দিন হাওলাদার,
উভয়পক্ষের শান্তির শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে বিজ্ঞ আদালত থেকে স্থীতিতাবস্থা (১৪৫ ধারা) জারি করেন। তবে সেই নিষেধাজ্ঞা জিয়াউর রহমানকে থামাতে পারেনি।
দুর্বল জসিম উদ্দিন হাওলাদার কে হুমকি ধামকি দিয়ে দমিয়ে রেখে বাড়ির নির্মাণ কাজ শুরু করা হয়।
জানা গেছে, বরিশাল বাবুগঞ্জ উপজেলাধীন রাকুদিয়া মৌজায় জে,এল ২৯নং এর এস,এ ১৫৩৪নং খতিয়ানের এস,এ দাগ নং-৪৮৩১ এর মোট সম্পত্তি ৩৯ শতাংশ, যাহার মধ্যে সরকারী রাস্তায় ৫ শতাংশ গিয়াছে। বাকী ৩৪ শতাংশ সম্পত্তির ১/৪ অংশে ৮.৫০ শতাংশের মালিক বাদী, যাহার দাগের দক্ষিন দিক থেকে ভোগ দখল করে। উক্ত ভোগ দখলীয় সম্পত্তি উওর দিক দিয়া বিবাদীরা জোর পূর্বক জিয়াউর রহমান সহ কয়েকটি পরিবারের চলাচলের রাস্তা বন্ধ করিয়া ৫ শতাংশ জমিতে দালান ঘর নির্মান করিতেছে।
এ নিয়েই বরিশাল বিজ্ঞ অতিরিক্ত ম্যাজিস্ট্রেট আদালতের সুবিচার চেয়ে একটি মামলা করেন জসিম উদ্দিন হাওলাদার।(এম পি মামলা নং-৭৬৪/২০২৫।ফৌজদারী কার্যবিধি আইনের-১৪৪/১৪৫ ধারা) বিজ্ঞ আদালত মামলাটি আমলে নিয়ে স্থিতিতাবস্থা জারি করে পুলিশকে তা বাস্তবায়নের নির্দেশ দেন। সেই আদালতে নির্দেশ অমান্য করে পুনরায় গত বৃহস্পতিবার ৫ জুন নির্মাণ কাজ শুরু হলে পুলিশের শরণাপন্ন হন জসীমউদ্দীন হাওলাদার। থানার একজন দারোগা ঘটনাস্থলে গিয়ে আদালতের নিষেধাজ্ঞার বিষয়টি শুনিয়ে নির্মাণ কাজ বন্ধ করতে বলেন।
কিন্তু পুলিশের নির্দেশনা কানে না এনে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বাড়ি নির্মাণের পায় তারা করে আসছেন জিয়াউর রহমান।
এ বিষয়ে বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান , কাজ শুরুর কথা শুনে পুলিশ গিয়ে কাজ বন্ধ করে দেয়।