শিরোনাম

ফেব্রুয়ারি-মার্চজুড়ে রাজপথ ছাত্র-জনতার দখলে থাকবে : নাহিদ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৬, ২০২৫ ৯:৩৩ পূর্বাহ্ণ
Print Friendly and PDF
Spread the love

 

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম বলেছেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা ভারতে বসে ভয় ও আতঙ্ক সৃষ্টি করছে। আমরা বলতে চাই, আতঙ্ক ছড়িয়ে লাভ নেই। ফেব্রুয়ারি ও মার্চজুড়ে ছাত্র-জনতা মাঠে আছে, মাঠে থাকবে। তারাই রাজপথ দখলে রাখবে।

বুধবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে বাংলা একাডেমিতে প্রধান উপদেষ্টার সহকারী প্রেস সচিব সাংবাদিক আহম্মদ ফয়েজের ‘সংবাদপত্রে জুলাই অভ্যুত্থান’ বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, ভারত শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে। এ নিয়ে তাদের কাছে কিছু ব্যাখ্যা আছে। আমরা ভারতকে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দিতে বলেছি। তাকে দেশে ফেরাতে কূটনৈতিক আলোচনা চলছে। এটি একটি কূটনৈতিক বিষয়।

তিনি আরও বলেন, শেখ হাসিনা যদি সেখান (ভারত) থেকে রাজনীতি করার চেষ্টা করেন, ভারতে রাজনৈতিক সভা করেন, তাহলে এর জন্য ভারত সরকার দায়ী থাকবে।

উপদেষ্টা বলেন, ছাত্র-জনতা ফেব্রুয়ারি ও মার্চ মাসে যেকোনো সম্ভাব্য নৈরাজ্যের জবাব দিতে রাজপথে থাকবে। আমরা আমাদের প্রতিরোধ অব্যাহত রাখবো। জনগণকে উদ্বিগ্ন করার এবং আমাদের ঐক্যে বিভেদ তৈরি করার চেষ্টা চলছে। আমরা সর্বাবস্থায় প্রস্তুত আছি।