শিরোনাম

বাবুগঞ্জ উপজেলা মৎস্য অফিসারের অভিযানঃ ৭০ টি কারেন্ট জাল জব্দ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ২, ২০২৪ ৫:৪০ অপরাহ্ণ
Print Friendly and PDF
Spread the love

 

জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষের নির্দেশনায বাবুগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা এএফএম নাজমুস সালেহীন এর নেতৃত্বে অবৈধ কারেন্ট জাল ব্যবহারের বিরুদ্ধে এক বিশেষ অভিযান পরিচালিত হয।

১ ডিসেম্বর উপজেলার সন্ধ্যা নদীর বাহেরচর, লাশঘাটা, রহিমগঞ্জ, মোল্লারহাট এলাকায় অভিযান চালানোহয়। উপজেলা মৎস্য কর্মকর্তার সাথে বাবুগঞ্জ থানার এস আই দাদন আলি ও তার সংগীয় ফোর্স নিযে অভিযানে সহযোগিতা করেন।

অভিযানের বিষয় জানতে চাইলে উপজেলা মৎস্য কর্মকর্তা সালেহীন সাহেব জানান দীর্ঘ দিন যাবত একদল জেলেরা অবৈধ কারেন্ট জাল স্থানীয়ভাবে যা মশারী জাল হিসাবে পরিচিত এসব জাল ব্যবহার করে চরে ঘের দিয়ে বিভিন্ন প্রজাতির দেশীয় মাছের পোনা আহরোন করে ব্যবসা করে আসছে।
আমরা এ খবর নিশ্চিত হওয়ার পরে জেলা মৎস্য কর্মকর্তার পরামর্শ চাইলে তিনি এ অভিযান পরিচালনার জন্য নির্দেশ প্রদান করেন।
আমরা সংশ্লিষ্ট এলাকায় অভিযান চালিয়ে ৪০ টি লাল মশারী এবং ৩০ টি সাদা মশারী জব্দ করতে সক্ষম হই।

পরে জব্দকৃত কারেন্ট মশারী জাল গুলো আগুন দিয়ে ধ্বংশ করা হয় এবং ব্যবহারকারীদের সতর্ক করা হয়।