শিরোনাম

বাবুগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

শফিকুল ইসলাম বাবুগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: নভেম্বর ২৮, ২০২৪ ১০:১৪ অপরাহ্ণ
Print Friendly and PDF
Spread the love

এক ব্যবসায়ীকে জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার(২৮ নভেম্বর) সন্ধায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুন্নাহার তামান্না এ জরিমানা করেন। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২৮নভেম্বর) বিকালে উপজেলার বাবুগঞ্জ বাজার মনিটরিং করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুন্নাহার তামান্না। এ সময় তিনি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে নিষিদ্ধ পলিথিন ব্যবহার করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মা কালী ষ্টোর মালিক রতন কুমার ঘরামীকে চার হাজার টাকা জরিমানা করেন। এসময় কয়টি দোকানে মূল্য তালিকা সঠিক ভাবে না থাকায় সতর্কতা করেন। এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুন্নাহার তামান্না বলেন বাজার মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে। বাজার মনিটরিং কার্যক্রম চলাকালে কোনো অনিয়ম বা অপরাধ দেখলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। বাজার মনিটরিংসহ অন্যান্য কার্যক্রম অব্যাহত থাকবে।