শিরোনাম
‘প্রতিভার সন্ধানে সূচনা ২৪ ‘ এই স্লোগান কে সামনে রেখে অনুষ্ঠিত হয়ে গেলো বাবুগন্জ উপজেলার দেহেরগতি ইউনিয়নে প্রতিযোগী বাছাইয়ের চূড়ান্ত পর্ব।
২ নভেম্বর সূচনা সাংস্কৃতিক সংসদের উদ্যোগে, রেনেসাঁ ফাউন্ডেশন এর আয়োজনে, প্রত্যয় সাংস্কৃতিক সংসদের বাস্তবায়নে দিন ব্যাপী সরকারি আবুল কালাম ডিগ্রি কলেজের হল রুমে প্রত্যয় সাংস্কৃতিক সংসদের সভাপতি মোঃ ইদ্রিস হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে পুরস্কার বিতরন করেন সূচনা সাংস্কৃতিক সংসদের সভাপতি হাফেজ মুহাম্মদ সাইফুল ইসলাম।

রেনেসাঁ ফাউন্ডেশনের প্রতিনিধি এম. ছানাউল্লাহ মাহমুদ , সাংস্কৃতিক সংগঠক হাফেজ মাকসুদুল হক শাহিদ, মো হাবিবুল্লাহ এর যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন সূচনার পরিচালক সাইফুল ইসলাম সাঈফী।
সুপ্রিম কোর্টের আইনজীবী সাবেক ছাত্র নেতা অ্যাডভোকেট দেলাওয়ার হোসেন, ইউনিয়ন জামায়াতের আমীর হাফেজ মাওলানা এরশাদ হোসাইন, ইউনিয়ন যুবদল সভাপতি ও রেনেসাঁ ফাউন্ডেশন এর অন্যতম সদস্য হাসান মাহমুদ বরকত, অধ্যাপক ইসহাক শরিফ, ইদিলকাঠী বাহেরচর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাহাঙ্গির হোসেন, সাইদুর রহমান নোমান, মাওলানা নুরুল হুদা, আতিকুর রহমান সোহাগ।

প্রায় দুই শতাধিক বাছাই কৃত প্রতিযোগিদের নিয়ে অনুষ্ঠিত
প্রতিযোগিতায় বিচারিক দ্বায়িত্ব পালন করেন হাফেজ সাখাওয়াত হোসাইন, মাওলানা ইদ্রিস আলী, মাওলানা আসাদুল্লাহ সজিব, হাফেজ মুমিনুল ইসলাম, মাওলানা কাওসার হোসাইন, রেনেসাঁ সদস্য মো: রাসেল হাং ও মো সজিব আল রাব্বি, মো: রাকিব শিকদার।
এছাড়াও অনুস্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ছাত্রশিবিরের উপজেলা সভাপতি হাফেজ জোবায়ের হোসাইন, মো: পিয়াস, ফকির বাড়ি মাদ্রাসার শিক্ষক হাফেজ মাওলানা যোবায়ের হোসাইন প্রমূখ।
